রস+আলো যদি রিয়েলিটি শোর আয়োজন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্শ্ববর্তী দেশের দেখাদেখি আমাদের দেশে এখন হরদম রিয়েলিটি শোর আয়োজন করা হচ্ছে। তাদের দেখাদেখি রস+আলো যদি রিয়েলিটি শোর আয়োজন করে তাহলে সেখানে কী ধরনের পরীক্ষা নেওয়া হতে পারে তাই জানাচ্ছেন ইকবাল খন্দকাররস+আলো যদি সংগীতবিষয়ক রিয়েলিটি শোর আয়োজন করে তাহলে এখানকার নিয়মকানুন অবশ্যই একটু ব্যতিক্রম হবে। এমনিতে সাধারণ সংগীতবিষয়ক রিয়েলিটি শোর নিয়ম হলো প্রতিযোগীকে তার পছন্দমতো গান গাইতে বলা। কিন্তু রস+আলো করবে কী, প্রতিযোগী আসামাত্রই বলবে—তুমি রস+আলোর অততম সংখ্যাটি পড়েছ কি? উত্তর যদি ‘না’ হয় তাহলে এখানেই ডিসকোয়ালিফাইড। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বলা হবে—রস+আলোর অততম সংখ্যার অত পৃষ্ঠায় রিংটোন হিসেবে ২০টা গানের প্রথম কলি ছাপা হয়েছিল। তুমি এই ২০টা গানের কলি দুই নিঃশ্বাসে মুখস্থ বলে শোনাও। ২০ কলির জন্য ২০ মার্কস।রস+আলো যদি কৌতুকবিষয়ক রিয়েলিটি শোর আয়োজন করে তাহলে প্রথমেই খোঁজ দ্য সার্চ টাইপের একটা কার্যক্রম হাতে নেবে। এই সার্চ দিয়ে খুঁজে বের করে আনবে সেই লেখকদের, রস+আলোতে যাদের একটা লেখা হলেও ছাপা হয়েছে। অর্থাৎ নতুন-পুরোনো মিলিয়ে সব লেখককে বসানো হবে বিচারকের পাশের টেবিলে। তারপর প্রতিযোগীকে বলা হবে কৌতুক বলার জন্য। কৌতুকগুলো শুনে লেখকদের মধ্য থেকে একজনও যদি বলে আমি এই কৌতুকটা আগে শুনেছি তাহলে এই প্রতিযোগী ডিসকোয়ালি-ফাইড। যদি না বলে এবং কৌতুকটা শুনে হাসে তাহলে কে কয়টা দাঁত বের করে হাসল, সেই অনুযায়ী মার্কস দেওয়া হবে। বেশি দাঁত মানে বেশি মার্কস।রস+আলো যদি মডেল হান্ট টাইপের রিয়েলিটি শোর আয়োজন করে, তাহলে প্রথমেই নির্বাচন করা হবে ক্যাটাগরি। অর্থাৎ কে কোন ক্যাটাগরির মডেল হতে চায়। যেমন কেউ যদি ফ্যাশন শোর মডেল হতে চায়, তাকে বলা হবে—তুমি তো মডেল হতে পারলে সোনারগাঁও, রূপসী বাংলা হোটেলসহ বড় বড় হোটেলের বলরুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাত-পা দুলিয়ে দুলিয়ে হাঁটবে। কিন্তু আমাদের অফিসে তো এত বড় বলরুম নেই। তুমি এক কাজ করো, আমাদের অফিসের নিচতলা থেকে ষষ্ঠ তলায় একবার ওঠো, একবার নামো। একবার ওঠা-নামা করলেই আমরা তোমার কোয়ালিটি ঠাওর করতে পারব। যাও, শুরু করো। তবে হ্যাঁ, লিফট দিয়ে না কিন্তু, সিঁড়ি বেয়ে ওঠা-নামা করতে হবে।রস+আলো নৃত্যবিষয়ক বিয়েলিটি শোর আয়োজন করলে প্রতিযোগীকে গতানুগতিক প্রক্রিয়ায় মঞ্চে ডেকে এনে জিজ্ঞেস করবে তুমি কোন কোন নৃত্যে পারদর্শী। প্রতিযোগী হয়তো হরেক প্রকারের নাচের নাম বলবে। কোনো কোনো নাচের নাম এমন কঠিন হবে, যে বলছে তার দাঁতের সমস্যা হবে, আর যারা শুনছে তাদের কানের সমস্যা হবে। ঠিক তখনই বিচারকমণ্ডলী দেবেন আসল চমক। বলবেন—এসব নৃত্যের কোনোটাই তোমাকে করতে হবে না। রাজনৈতিক মিছিলে দলের নেতা-কর্মীরা মিছিলের সম্মুখভাগে থেকে কিম্ভূতকিমাকার ভঙ্গিতে যে নৃত্য দিয়ে থাকে, সেই নৃত্যটা করে দেখাও। আর নৃত্যটি কেমন হয়েছে এটা জানিয়ে এসএমএস করার অনুরোধ থাকবে নেতা-কর্মীদের প্রতি।