রস+আলোর ফাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রস+আলোর পরবর্তী পাঠকসংখ্যার বিষয় শপিং। এবার এমন একটা লেখা পাঠাতে হবে, যা অবশ্যই ছাপা হবে। স্মৃতির পাতাগুলো সব উল্টিয়ে-পাল্টিয়ে দেখলাম, সেখানে শপিং নিয়ে কোনো মজার অভিজ্ঞতা নেই। কী করা? তখনই শপিং করতে গেলাম, যদি মজার কোনো ঘটনা ঘটে। সারা দিন শপিং মলে ঘোরাঘুরি করে একটি শার্ট কিনে বাসায় ফিরলাম। কিন্তু মজার কোনো ঘটনাই ঘটলা না। এভাবে পরপর সাত দিন শপিংয়ে গিয়ে যখন কাজের কাজ কিছুই হলো না, তখন অনেক চিন্তাভাবনা করে পরদিন ফুটপাতে গেলাম শপিং করতে, যদি কোনো কাজ হয়। ফুটপাতে একটি গেঞ্জি হাতে নিয়ে বিক্রেতাকে দাম জিজ্ঞেস করছি, এমন সময় পিঠে একটা কোমল স্পর্শ অনুভব করলাম। পেছন ফিরে দেখি আমার গার্লফ্রেন্ড নিশি। আমাকে বলল, ‘তুমি শেষ পর্যন্ত...।’ রস+আলোর ফাঁদে পড়ে আমার অবস্থা যে কী হলো, তা বর্ণনাতীত। ব্যাটা ফন্দিবাজ নিজে ডিসকাউন্ট পাওয়ার জন্য পাঠকদের নিয়ে ছিনিমিনি খেলায় মেতেছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট, কুমিল্লা।