রস+আলোর গত সংখ্যার প্রচ্ছদ নিয়ে...
এটা অসম্মানজনক

এটা অসম্মানজনক ও আপত্তিকর। বাংলাদেশিরা মূলত খেপেছিল গত ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটির পর থেকে। তারা বিশ্বাস করে, সেদিন ভারত বাংলাদেশকে জিততে দেয়নি। এটা তারই বহিঃপ্রকাশ।...নিঃসন্দেহে মুস্তাফিজুর ও বাংলাদেশ ভালো খেলেছে।...তবে এই স্যাটায়ার খুবই আপত্তিকর। বাংলাদেশকে আরও পরিপক্ব হতে হবে।
দেবাশীষ দত্ত, জ্যেষ্ঠ ভারতীয় ক্রীড়া সাংবাদিক
খেলোয়াড়সুলভ দৃষ্টিতেই দেখা উচিত

আমি মনে করি, এটা খুব মজার। বেশ তীক্ষ্ণ স্যাটায়ার। আমরা এই সমালোচনার যোগ্য। কারণ, আমরাও তাদের সঙ্গে এমনটা করেছিলাম। আমরা তাদের বাচ্চাদের দল বলে ডেকেছিলাম, অবহেলা করেছিলাম।...এটা অস্ট্রেলিয়ার সঙ্গে হলে আমরা মজা পেতাম, আর পাকিস্তানের সঙ্গে হলে খুব খুশি হতাম!...এই রসিকতা খেলোয়াড়সুলভ দৃষ্টিতেই দেখা উচিত।
প্রহ্লাদ কাক্কার, ভারতীয় বিজ্ঞাপনচিত্র–নির্মাতা
এমনটা হতেই পারে

রস+আলো একটি রম্য ক্রোড়পত্র। তারা বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রিকেটার—সবাইকে নিয়েই রম্য আয়োজন করে। এটাও সে রকমই একটি রসিকতা।...এর নান্দনিকতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, তবে এটা বলতে পারি, তাদের উদ্দেশ্য খারাপ কিছু ছিল না।...আর বাক্স্বাধীনতার এই সময়ে এমনটা হতেই পারে।
দাকশ্ পানওয়ার, সহকারী সম্পাদক, ইন্ডিয়ান এক্সপ্রেস
রস+আলোর বক্তব্য
রস+আলো একটি রম্য ক্রোড়পত্র। এতে প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ের ওপর রম্যরচনা, কৌতুক, কার্টুন, ক্যারিকেচার, কোলাজ ও প্যারোডি প্রকাশ করা হয়। যার মূল উদ্দেশ্য নির্দোষ বিনোদন। কাউকে হেয় প্রতিপন্ন করা, কষ্ট বা আঘাত দেওয়া এই ক্রোড়পত্রের উদ্দেশ্য নয়। প্রকাশের পর থেকে রস+আলো রাজনীতিবিদ, ক্রিকেট দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিষ্ঠান নিয়ে রম্যরচনা, কার্টুন, ক্যারিকেচার প্রকাশ করে আসছে। গত ২৯ জুনের সংখ্যাটির প্রচ্ছদ করা হয়েছিল স্রেফ বিনোদনের জন্য। ‘কাটার’ শব্দটির দ্ব্যর্থবোধকতা থেকে এই ফটোশপ ক্যারিকেচারের জন্ম। কখনোই কাউকে দুঃখ দেওয়া বা হেয়প্রতিপন্ন করা এই ক্যারিকেচারের উদ্দেশ্য ছিল না। —বিভাগীয় সম্পাদক