রসগোল্লা
স্ত্রী, মেয়ে ও ছেলেসহ চারজন আন্তনগর ট্রেনে খুলনা যাচ্ছিলাম। স্ত্রী ও আমি সামনের দুই সিটে, কলেজপড়ুয়া মেয়ে ও ছেলে পেছনের দুই সিটে। মেয়ে: বাবা, মাথা এত নাড়াইও না! বাবা: কেন রে? মেয়ে: ভ্যানিটি ব্যাগে ভুলক্রমে আয়না আনা হয়নি তো, তাই তোমার মাথা দেখে লিপস্টিক লাগাচ্ছি। মো. জুনায়েদ শরীফ বাংলাদেশ সেনাবাহিনী, মোমেনশাহী সেনানিবাস। মোরগ: এই শোনো! মুরগি: আমাকে বলছেন? মোরগ: হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। মুরগি: সত্যি! তুমি আমার জন্য সবকিছু করতে পার? তাহলে কষ্ট করে একটা ডিম পেড়ে দেখাও না! তানজির তন্ময়ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, খুলনা।পাঞ্জাবের এক চাষি রসগোল্লার অর্ডার দিলে দোকানি বলল, রসগোল্লা তো আউট অব স্টক হ্যায়। চাষির ছোট ছেলে বাবাকে বলল, আউট অব স্টক মানে কী? চাষি তাকে বলল, বেটা, যখন কোনো কিছু হাজির নেই তখন তাকে বলে আউট অব স্টক। কয়েক দিন বাদে যখন বাড়িতে চাষি ছিল না, তখন এক আত্মীয় এসে দরজায় কড়া নাড়লেন। ছোট ছেলেটি দরজা খুলে বলল, চাচা, পিতাজি তো আউট অব স্টক হ্যায়!বিটুকান্তি নাথ হাটহাজারী কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম।