রসগোল্লা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিজেন মামা মিষ্টির দোকানে গিয়ে বললেন, ‘এক কেজি সন্দেশ দেন।’ সুন্দর প্যাকেটে সন্দেশ এল। মামা হাতে নিয়ে একটু নেড়েচেড়ে বললেন, ‘আচ্ছা সন্দেশ নয়, ওটা রেখে আমাকে চমচম দেন।’ চমচম এল। একটু নেড়েচেড়ে মামা বললেন, ‘চমচমটা রেখে আমাকে রসগোল্লা দেন।’ কর্মচারী বিরক্ত মুখে রসগোল্লা আনলেন। রসগোল্লা নিয়ে মামা হাঁটতে শুরু করলেন। তখন—দোকানদার: (চেঁচিয়ে) ‘রসগোল্লার দামটা?’ মামা: ‘চমচম দিলাম, রসগোল্লা নিলাম। দাম কিসের?’দোকানদার: ‘তাহলে চমচমের দামটা?’মামা: ‘চমচম তো নিয়েছি সন্দেশ দিয়ে।’দোকানদার: ‘তো সন্দেশের দাম তো দেবেন?’মামা: (উঁচু গলায়) ‘সন্দেশ আমি নিয়েছি নাকি? ওটা তো ফিরিয়েই দিলাম। আজব!’দোকানদার বিস্মিত চোখে নির্বাক তাকিয়ে। হাঁটার গতি বাড়ালেন মামা। রসায়ন বিভাগ, ফরিদপুর।