রসচিঠি ১৪৩
প্রিয় লী,
বাগ, বাগ এলাকা ভালোই, কিন্তু অলিগলি বেশি। আমার জন্য মন্ডির দিকে একটা বাসা দেখ। তুই তো জানিস, অনেক দিন ধরেই - বাজার ফ্লাইওভারের কাজ চলছে। রাস্তার ধুলায় আমার ত্বক স্তানের মতো রুক্ষ হয়ে যাচ্ছে ভেবে এলাকা ছেড়ে দিয়েছি। অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে ঢাকা ছেড়ে বানের গভীর জঙ্গলে গিয়ে বসবাস করতে ইচ্ছা হয়। পাহাড়ি এলাকায় বাগান বা বাগান করে জীবিকা নির্বাহ করা খুব একটা কঠিন কিছু হবে না, কী বলিস? যা–ই হোক, অনেক দিন র রোডে বসে আইসক্রিম খাওয়া হয় না। মনে আছে, রপুল হয়ে তুই ক্লাসে আসতি দেখে আমরা হাসাহাসি করতাম? বলতাম, ‘আমাদের জন্য ফকিরাপুল আর তোর মতো হাতির জন্য হাতিরপুল বানানো হয়েছে।’ শোন, আপাতত কক্ষেতে চাচার বাসায় আছি। জিনিসপত্র ছড়িয়েছিটিয়ে পুরো বাসা একেবারে খামার বানিয়ে ফেলেছি। এসে দেখে যাস।
ইতি, তোর বন্ধু ানী
রস+চিঠি ১৪২: উত্তর
প্রিয় আমিন
তুই তো জানিস, আমাদের ইকবাল রোডের বাড়িতে মার্শাল ল চলছে। বাংলাদেশের খেলা দেখার জন্য ফরিয়াদ করে কোনো লাভ নেই। স্কুলের হোমওয়ার্ক না করা পর্যন্ত সব ধরনের সুযোগ–সুবিধা বন্ধের ঘোষণা দিয়ে বাবা রাজার হালে ঘরে বসে আছে। ওদিকে বাংলাদেশের বিজয় হয় কি না, সে চিন্তায় আমার মাথা গরম। মুরগিওয়ালার ডাক ছাপিয়ে একটু পর পর চারিদিক থেকে উল্লাসধ্বনি ভেসে আসছে। জয়ের সৌরভ বোধ হয় পেতে শুরু করেছে বাংলাদেশ। দলের এই শুভক্ষণ আমি দেখব না, তা কীভাবে হয়? আফ্রিকার মরুভূমি বা নিউজিল্যান্ডের হ্যামিল্টন নয়, টিভিটা তো আমার পাশের ঘরেই। ভয়কে জয় করে ও ঘরে গেলেই হয়। কী আর করা, টিভি রুমের আলমারির পাশে লুকিয়ে দেখি, বাবাও খেলা দেখে শিশুর মতো লাফাচ্ছে! কী অদ্ভুত, তাই না?
ইতি, তোর বন্ধু রহিম
রস+চিঠি–১৪২: বিজয়ী
কামরুল হাসান, সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
শিরী, মোহাম্মদপুর, ঢাকা
পার্থ সারথী রায়, কাহারোল, দিনাজপুর
সঠিক জায়গায় সঠিক নামটি লিখে চিঠিটি সম্পূর্ণ করুন। তারপর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। তিনজন সঠিক উত্তরদাতার প্রত্যেককে দেওয়া হবে ৩০০ টাকার মুঠোফোন রিচার্জ। তাই উত্তরের সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বর। পাঠানোর শেষ তারিখ ৪ ডিসেম্বর।
খামের ওপর লিখতে হবে:
রস+চিঠি-১৪৩, রস+আলো,
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।