রসচিঠি-১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় মান,
কতবার ব, মেকআপটা করতে গিয়েই সেদিন আসতে দেরি হয়েছিল। তুমি তো ঘুরবে সেই
ঢালা পথেই, যেখানে ধুলার ছড়াছড়ি। আমি ইনডোরেই মেকআপ নিয়ে বসে থাকি,
টডোরে তো কথাই নেই। আর এগুলো করতে গেলে সময়ের ক্ষেত্রে একটু নয়
তো হতেই পারে। তাই বলে দেখা না করার ট্রিক করে ফেলবে? আজকাল স কিন্তু মেকআপ নেয়। তবু ৫০ টাকার পেপারে লিখে কথা দিচ্ছি, মেকআপ–সংক্রান্ত কারণে আর দেরি হবে না। যা–ই হোক, আই টায় মেকআপের নতুন একটা অ্যাপ ইনস্টল করেছি। ওদিকে খালা নিউ থেকে নতুন একটা মেকআপ বক্স পাঠিয়েছে। তোমাকে দেখাব, কেমন?
ইতি তোমার া

রসচিঠি ১৪৯: উত্তর
প্রিয় মোসাব্বির,
কিরে, তুই এমন সরকার–ই অফিস মার্কা কাজ শুরু করেছিস কেন? তোর না বিজয়নগর থেকে আমাকে বাংলাদেশের জার্সি এনে দেওয়ার কথা? দুই ম্যাচ হয়ে গেল কোনো খবর নেই! জার্সি যেন এক কুহক! আজও আমি একটা জার্সির জন্য ফরিয়াদ করে তোকে ফোনের পর ফোন দিয়ে ব্যর্থ হচ্ছি। আমার বন্ধু সানিয়াত চট্টগ্রামের নাসিরাবাদে থেকে জার্সি পেয়ে গেল আর আমি ঢাকার প্রাণকেন্দ্র আহমেদ নগরে থেকেও পেলাম না! এর কোনো মানে হয়? আরে ব্যাটা, আমিনবাজার থেকে গরু আনতেও তো আমার এত সময় লাগে না। আমার ধারণা, তোর আলসেমি আর দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এমন হতাশাজনক ঘটনা ঘটেছে। শুধু রহিমা খালার ছেলে বলে তোকে কিছু বলছি না। নইলে ইসলামপুর থেকে কেজি দরে কাপড় কিনে নিজেই জার্সি বানিয়ে ফেলতাম। এখনো সময় আছে, আমার জার্সি এনে দে। নইলে তোর ইকবাল রোডের বাসায় গিয়ে উপস্থিত হব। তুই বোধ হয় জানিস না, সম্প্রতি আমি নায়ক রুবেল) ভাইয়ের মতো কুংফু–কারাতে অনুশীলন শুরু করেছি।
ইতি তোর বন্ধু রবিন