রসচিঠি-১৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাই,
আপনার কথায় মাস দুয়েক আগে রুবেলকে টাকা দিয়েছিলাম। সেই রুবেল এখন মোড়া করছে! ফোন করলে রিসিভ করে না। ওর পেটে প্যাঁচ, এত দিন বাদে বেশ টের পাচ্ছি! তবে আমিও কম যাই না। আজ আপনাকে চাঁছা একটা কথা বলে রাখি, টাকা না পেলে আমি ওর খবর করে দেব! ও রঙের একটা ভ্যাসপা চালায়, দরকার হলে ওটা রেখে দিতে কার্পণ্য করব না। তবে আপনাকে এত কিছু বলে কোনো লাভ আছে কি না, সন্দেহ! আপনার গোঁফ -এ স্বভাবটা ঝেড়ে একটা ব্যবস্থা নিন।
ইতি
ল
সঠিক জায়গায় সঠিক নামটি লিখে চিঠিটি সম্পূর্ণ করুন। তিনজন সঠিক উত্তরদাতার প্রত্যেককে দেওয়া হবে ৩০০ টাকার মুঠোফোন রিচার্জ। তাই উত্তরের সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বর। পাঠানোর শেষ তারিখ ২৩ জুন।
খামের ওপর লিখতে হবে:

রসচিঠি-১৮০

রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।

>রসচিঠি ১৭৯: উত্তর
প্রিয় ডালিম,
গতকাল তোদের কাঁঠালবাগানের বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি গেটে এত্তবড় একটা তালা ঝুলছে! পাশের দোকানে খোঁজ নিয়ে জানলাম, তোরা নাকি এখন শিল্পকলার ওদিকটায় বাসা নিয়েছিস! খবরটা আমাকে দিতে কী এমন আমলাতান্ত্রিক জটিলতা ছিল? এদিকে ফয়সালটাও নতুন জামাই হয়ে শ্বশুরবাড়িতে পড়ে আছে। একে একে সবাই ব্যস্ত হয়ে পড়ছে। তাই কী আর করা, নজরুলের লিচুচোর কবিতাটা পড়ছি! মন্দ লাগছে না, আবার যেন ছেলেবেলা ফিরে পেলাম!
ভালো থাকিস।
ইতি আতাউর

রসচিঠি-১৭৯: বিজয়ী  মো. হাবিবুর রহমান, জোরবাড়ি, কাজীপুর, সিরাজগঞ্জ
 গৌরচন্দ্র পাল, হেম চন্দ্র লাহিড়ী লেন, কুষ্টিয়া  এম এইচ লিটন মাহমুদ, দুধিয়া, রানীনগর, নওগাঁ