রসচিঠি-১৯১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়  ন,

তোর বন্ধু লতিফ এত ছ্যাঁচড়া কেন? এলাকার মেয়েদের দেখলে তার         রামি বেড়ে যায়। মনে রাখিস, ওর শরীর যতই            ানো হোক, পাবলিক খেপে গেলে শন         র মতো গুঁড়ো করে ফেলবে।         ঙ্গামারী থেকে ঢাকায় এসে বাড়াবাড়ি করলে বড় ভুল করবে। ওকে        ানিচুবানি খাওয়ানোর শক্তি আমাদের আছে। এই এলাকায় মারামারির ক্ষেত্রে দি            বদি ভাই আছেন, এটা যেন ও মনে রাখে। বদি ভাইয়ের                 মিও দেখেনি। তবে আমরা        াহাতি করতে চাই না। ওকে তুই সাবধান             করে দিস।

                                                  ইতি 

সঠিক জায়গায় সঠিক নামটি লিখে চিঠিটি সম্পূর্ণ করুন। তিনজন সঠিক উত্তরদাতার প্রত্যেককে দেওয়া হবে ৩০০ টাকার মুঠোফোন রিচার্জ। তাই উত্তরের সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বর। পাঠানোর শেষ তারিখ ২২ ডিসেম্বর। খামের ওপর লিখতে হবে: রসচিঠি-১৯১

রস+আলো, প্রথম আলো

সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।

রস‍চিঠি ১৯০: উত্তর

প্রিয় আফনান,

আমি গতকাল পুরি থেকে ঘুরে এলাম। চপলের জন্য রুটিরুজির ব্যবস্থা করতে হবে বলে যে চিঠি দিয়েছিস, সেটা পেয়েছি। তবে কাজটা অনুচিতই হয়েছে। কারণ, ওর ব্যবস্থা ওকেই করতে হবে। না হলে স্বাবলম্বী হবে কী করে! এমনিতেই সে পরীক্ষায় অশ্বডিম্ব পাওয়া ছাত্র, তার ওপর এই সুবিধা দিলে আরও অলস হয়ে পড়বে। মানবজীবন আলস্যে কাটানোর জন্য নয়, এটা ওকে বোঝা। আমাকে ধরে ও হয়তো চাকরি পাবে, কিন্তু সফল কি হতে পারবে? 

ইতি,

তোর বড় বোন

কেকা

রসচিঠি-১৯০: বিজয়ী

lখায়রুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ

lপ্রদীপ কুমার দাশ, খাতুনগঞ্জ, বরিশাল

lখোশরুবা কবির, বেজপাড়া, যশোর