রসচিঠি-২০৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক জায়গায় সঠিক নামটি লিখে চিঠিটি সম্পূর্ণ করুন। তিনজন সঠিক উত্তরদাতার প্রত্যেককে দেওয়া হবে ৩০০ টাকার মুঠোফোন রিচার্জ। তাই উত্তরের সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বর। পাঠানোর শেষ তারিখ ১৩ জুলাই। খামের ওপর লিখতে হবে: রসচিঠি-২০৫

রস+আলো, প্রথম আলো

সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার

ঢাকা–১২১৫।

রস‍চিঠি ২০৪: উত্তর

প্রিয় বেলা,

আমি যা বলব, তা শুনে রেগে অগ্নিশর্মা হয়ে যাস না আবার। তোর আদরের ছোট ভাইকে সেদিন দেখলাম পাড়ার চায়ের দোকানে। দিব্যি চুরুট টানছে! দেখে মনে হলো, বিরাট কিছু হয়ে গেছে। তার পরদিন আবার দেখা। কুশল বিনিময় করলাম। পড়াশোনার খোঁজ নিলাম। বলল, হেডস্যার অসুস্থ বলে নাকি স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে। পরে খোঁজ নিয়ে দেখলাম, ও মিথ্যা বলেছে! এভাবে চললে তোদের সব আশা বিলীন হয়ে যাবে। জানি, তোরা অনেক টাকার মালিক, তোর বাবা সরকারি আমলা; কিন্তু ওকে তো পড়াশোনা করতে হবে ঠিকমতো। ওর স্বপ্ন নাকি সিনেমা বানাবে। ভালো কথা। কিন্তু ও শুধু নাকি বলিউড-এর সিনেমাই দেখে! যাহোক, ওকে তুই ভালোভাবে বোঝা যে উন্নতির শিখর-এ উঠতে চাইলে অনেক পরিশ্রম করতে হবে। আমার ছোট ভাইটাও সিমিলার টাইপের। খুব চিন্তায় আছি। ভালো থাকিস।

ইতি

মোসাব্বির

রসচিঠি-২০৪: বিজয়ী

lমো. ইলিয়াসুর রহমান, শিশু হাসপাতাল, যশোর lসাফওয়ান, জয়পাড়া, দোহার, ঢাকা lমো. বেলায়েত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী