রসচিঠি-২১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় আই     ,

প্রেমিকার সঙ্গে অনেক দিন চিঠি          ন–প্রদান করেও বিয়ের কথা বলতে পারলি না। অবশ্য যে লোক       াপোকা দেখলেই ভয় পায়, সে বিয়ের কথা বলার সাহস পাবে কোথায়? তা ছাড়া ওর বাবার যে রাগ, ঘটনা টের পেলে এলাকায়            কাণ্ড বাধিয়ে ফেলবে। বলা যায় না, খোলা            নে পিটিয়ে তোকে সোজাও করে ফেলতে পারে। এদিকে আমার বয়সও তো কম হলো না,        

                শ ছুঁই ছুঁই। তাই তোর প্রেমিকার সঙ্গেই আগামী সপ্তাহে আমার পান       র তারিখ ঠিক করেছি। পানচিনিতে তো সবাইকে বলিনি, তবে গায়ে             অনুষ্ঠানে আসিস কিন্তু। মেন্যুতে তোর প্রিয় চিংড়ির দো            া অবশ্যই থাকবে।

ইতি

তোর বন্ধু            ঙ্ক

সঠিক জায়গায় সঠিক নামটি লিখে চিঠিটি সম্পূর্ণ করুন। তিনজন সঠিক উত্তরদাতার প্রত্যেককে দেওয়া হবে ৩০০ টাকার মুঠোফোন রিচার্জ। তাই উত্তরের সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বর। পাঠানোর শেষ তারিখ

৭ ডিসেম্বর। খামের ওপর লিখতে হবে: রসচিঠি-২১৪

রস+আলো, প্রথমআলো

সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার

ঢাকা–১২১৫।

রস‍চিঠি ২১৩: উত্তর

কফিল,

কত ফ্রাইডেতে তোমার সঙ্গে ঘুরলাম। ভেবেছিলাম, আমার মতো একজন সুন্দরী চপল তরুণীর কথা তুমি গুরুত্ব দিয়ে শুনবে। রুটিরুজির কথা ভুলে মনোযোগ দিয়ে করে দেবে আমার ভার্সিটির কঠিন অ্যাসাইনমেন্ট। কিন্তু বোকা-টাইপ চেহারা হলেও তুমি যে এত চালাক, তা আগে বুঝিনি। কথা দিয়েও নানা অজুহাতে তুমি অ্যাসাইনমেন্টটা করে দিলে না। টিকাটুলীর যে বাসার ঠিকানা দিয়েছ, নির্ধারিত দিনে সেখানে গিয়ে দেখি, কোনো বাসাই নেই! আসলে তোমার মতো একটা স্বার্থান্বেষী ছেলেকে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া অনুচিতইহয়েছে। তোমার জন্য আমার শিক্ষাজীবন ধ্বংস হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল।

ইতি

কেকা

রসচিঠি ২১৩: বিজয়ী

l মো. শফিকুল ইসলাম, পুরানা পল্টন, ঢাকা l শ্যামা রানী দত্ত, শোলাকিয়া, কিশোরগঞ্জ l রাশেদ হাসান, বনানী, ঢাকা