রসচোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি আমার নানুবাড়ির। নানুর বাড়িতে রয়েছে বেশ কিছু খেজুরগাছ। সেবার খেজুরগাছে নানু কলসি লাগিয়েছেন রসের জন্য। কিন্তু দুঃখের বিষয়, প্রতি সকালে নানু গাছের নিচে খালি কলসি ছাড়া আর কিছুই পান না। রস কি উধাও হয়ে গেল? আবার কলসি জায়গামতো রেখে আসা হলো। কিন্তু পরের দিনও রস গায়েব!এবার আমার মামারা তো খেপে আগুন! তাঁরা দুজন মিলে রসচোরকে শায়েস্তা করার পরিকল্পনা করলেন। সেই রাতে তাঁরা খেজুরের রসের কলসি ঝোলানোর আগে পরিকল্পনা অনুযায়ী কলসির মধ্যে মূত্র ত্যাগ করলেন। এরপর কলসিটাকে যথাস্থানে ঝুলিয়ে হাসতে হাসতে ঘুমোতে গেলেন। রাতে একটি বিকট চিৎকারে সবার ঘুম ভাঙল। বের হয়ে দেখা গেল, চোর মাটিতে রসের কলসি ছুড়ে দিয়ে চিৎপটাং হয়ে চেঁচাচ্ছে! আর যায় কোথায়! মামারা তো হেসেই খুন! চোর নাক-কান ধরে বলতে থাকে, এবার ছেড়ে দিতে, আর কোনো দিন রস চুরি করবে না।  তেজগাঁও, ঢাকা।