রসনা আর আড্ডায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপটিপের আজ জন্মদিন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই চলে এসেছে। টেবিলে কেক সাজানো হয়েছে, বুফের টেবিল রকমারি আর চমকপ্রদ সব খাবারে ঠাসা। কিন্তু হলে কী হবে, টিপটিপ কেক কাটতে এসে বেঁকে বসল। তার পছন্দের দোকান থেকে কেক আনা হয়নি সুতরাং সে কেক কাটবে না। তাকে বোঝানোর যতই চেষ্টা চলে, ঠিক ততটাই সে বেঁকে বসে। শেষে সবাইকে বসিয়ে রেখে টিপটিপকে নিয়ে বাবা বের হন পছন্দের দোকানের পছন্দের কেক নিয়ে আসার জন্য! আরেক দিন ফাতিমা মির্জা নামের এক নারীকে হন্তদন্ত হয়ে ছোটাছুটি করতে দেখে পাশের লোক কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, এখানে যে বেকারিটি ছিল, সেটা কি উঠে গেল? আজ আমার মেয়ের জন্মদিন। জন্মদিনে সে আবার এখানকার কেক ছাড়া অন্য কোনো কিছু মুখে দেবে না!’ লোকটি তাঁকে রাস্তার ওপারের অস্থায়ী জায়গায় বেকারিটি দেখিয়ে দিতেই তিনি ছুট লাগান। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সে সময় বেশ কিছুদিন এটি বন্ধ ছিল। এমনই চাহিদা নিয়ে ঢাকার বেইলি রোডে যে বেকারিটি দাঁড়িয়ে, তার নাম সুইস বেকারি। শুধু কেক নয়, এখানকার সব ধরনের খাবারই আধুনিকতার ছোঁয়া আর উন্নত মানের জন্য ভীষণ জনপ্রিয়। শুরুর কথাসুইস বেকারির স্বত্বাধিকারী উলফাত কাদের দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন। তিনি দেশ-বিদেশের সব বিখ্যাত খাবারের দোকান দেখে দেখে দেশে সে রকম খাবারের দোকান করার পরিকল্পনা করে চলে আসেন। সেটা ১৯৮৫ সালের কথা। বেইলি রোড নাটকপাড়া সবে জমে উঠতে শুরু করেছে। দেশে ফিরে তিনি বেইলি রোডে তাঁর পৈতৃক জমির ওপর অল্প পরিসরে সুইস বেকারি শুরু করেন। এখন সুইস যেমনএখানে প্রতিদিনকার মেন্যুতে আছে প্যাটিস, বার্গার, স্যান্ডউইচ, কেক, রোল (বিভিন্ন রকমের), চিকেন পিৎজা, চিকেন চিজ বার্গার, চিকেন উইং, চকলেট রোল, ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিসহ নানাবিধ খাবার। এখানকার কর্মীরা জানালেন, খাঁটি ঘি দিয়ে এখানে এসব খাবার তৈরি করা হয়। শুধু তা-ই নয়, বেইলি রোডে তাদের শোরুমের পাশে কারখানায় এসব খাবার তৈরি হয়। উলফাত কাদের কথায় কথায় বলেন, দেখা গেল প্যাটিস শেষ হয়ে গেছে অথবা কেক বা অন্য যেকোনো খাবার। ক্রেতার চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক সেসব খাবার তৈরি করে সরবরাহ করা হয়।