রসায়নে নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসায়নশাস্ত্রে এবার নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রিচার্ড হেক এবং জাপানের এই-ইচি নেগিশি ও আকিরা সুজুকি।উদ্ভাবন : যৌগিক কার্বন পরমাণু সংযোজনের ক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি। উদ্ভাবিত এ পদ্ধতির মাধ্যমে স্থিতিশীল জৈব অণু তৈরি করা সম্ভব হয়। মলাশয় ক্যানসার, ভাইরাসজনিত চর্মরোগ ও এইচআইভি প্রতিরোধে নতুন ওষুধ তৈরিতে এগিয়ে যেতে পারবেন। গবেষণা: ষাট ও সত্তরের দশকে পাল্লাডিয়ামকে (একধরনের ধাতব পদার্থ) অনুঘটক (রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত বা মন্থর করে) হিসেবে ব্যবহার করা নিয়ে কাজ করেন রিচার্ড হেক। সত্তরের দশকের শেষদিকে একই প্রক্রিয়ায় বিকল্প কাজ নিয়ে গবেষণা করেন নেগিশি ও সুজুকি। এসব গবেষণার মাধ্যমে তাঁরা কার্বনভিত্তিক রাসায়নিক যৌগ সৃষ্টির এই নতুন পদ্ধতি বের করতে সক্ষম হন। সূত্র: ইন্টারনেট