রসুই ঘর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিজলিং ব্রাউনি উইথ হট চকলেট সসউপকরণ: এই খাবারের পরিবেশনটাই আসল। এ জন্য আপনার লাগবে কাঠের ফ্রেমসহ সিজল ফ্রাই প্যান, ২ স্কুপ আইসক্রিম (ভ্যানিলা হলে ভালো হয়), চকলেট সিরাপ, খোসা ছড়ানো বাদাম আর ব্রাউনি। ব্রাউনি দোকানে কিনতে পাওয়া যায়। চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন। প্রণালি: প্রথম ১০-১৫ মিনিট সিজল ফ্রাই প্যানটি আগুনে গরম করতে হবে। এরপর টেবিলে কাঠের ফ্রেমের ওপর বসাতে হবে। বাদামগুলো ছড়িয়ে দিতে হবে। এর ওপর ব্রাউনি রেখে ওপরে আইসক্রিম ছেড়ে দিতে হবে। এক গাদা ধোঁয়া উঠে তৈরি হবে খাবারটির সবচেয়ে আকর্ষণীয় মুহুর্ত। এর ওপর চকলেট সিরাপ ও আরও কিছু বাদাম দিলেই তৈরি সিজলিং ব্রাউনি উইথ হট চকলেট। চিকেন তাইপেইউপকরণ: আধা কেজি মুরগির মাংস, আদা বাটা, সয়া সস, মরিচ, তেল, রসুন, টমেটো কেচাপ, পেয়াজ, সাদা ভিনেগার, ধনেপাতা, শশা। প্রণালি: প্রথমে মাংসগুলো ছোট ছোট ভাগে কেটে নিতে হবে। এরপর আদা বাটা, সয়া সস, মরিচ ও লবণ দিয়ে ঘন্টা কয়েক মেরিনেট করে নিতে হবে। এরপর ডুবো তেলে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে ভাজা যেন বেশি না হয়ে যায়। এরপর পরিবেশন করার ঠিক আগে আগে রসুন কুচি, টমেটো কেচাপ, ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা তেলে মুরগির মাংস নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট পাঁচেক পর নামানোর আগে সাদা ভিনেগার দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ধনেপাতা ও শশা দিয়ে পরিবেশন ।