রসুই ঘর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকেন অ্যান্ড চিজ ক্রিসপি র‌্যাপউপকরণ: ময়দা, মুরগির মাংসের টুকরা সেদ্ধ করা, পনির, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, সাদা গোলমরিচ গুঁড়া, লবণ।প্রস্তুত প্রণালি: ময়দার সঙ্গে পানি মিশিয়ে গুলে নিতে হবে। এ অবস্থায় কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর তাওয়া গরম হয়ে গেলে এর ওপরে এক চামচ ময়দা গোলা পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এর ওপর মুরিগর মাংস সাত-আট টুকরা ছড়িয়ে দিতে হবে। সঙ্গে দিতে হবে ঝুরি ঝুরি করা পনির ২০-৩০ গ্রাম। আরও দিতে হবে ধনেপাতা কুচি, পেয়াজ কুচি, ক্যাপসিকাম পরিমাণ মতো। এরপর সাদা গোলমিরচ ও প্রয়োজনমতো লবণ দেওয়া হয়। এটা চুলায় পাঁচ-ছয় মিনিট রাখতে হবে। এরপর তুলে অনেকটা কোণের মতো করে পরিবেশন।