রসুই ঘর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা (দশ কাপ)উপকরণ: চা-পাতা ২০ গ্রাম, চিনি ৫০ গ্রাম, গুঁড়া দুধ ২৫ গ্রাম, পানি দশ কাপ বা পরিমাণমতো। প্রণালি: বড় পাত্রে পানি ফুটিয়ে নিন। তার আগে একটি পাত্রে চা-পাতা ভিজিয়ে রাখুন এবং অন্য একটি পাত্রে দুধ গুলে আলাদা করে রাখুন। পানি গরম হলে পানিতে ভেজানো চা-পাতা ও চিনি ঢেলে দিন এবং চায়ের পাত্র ঢেকে দিন। এভাবে দু-তিনটা বলক দিয়ে চা নামিয়ে ফেলুন। এবার গরম চা কাপে ঢেলে গোলানো দুধ মিশিয়ে পরিবেশন করুন।কাটলেট (দশটা)উপকরণ: খাসির মাংসের কিমা ৪০০ গ্রাম, টমেটো সস ১০০ গ্রাম, বিস্কুটের গুঁড়া ২০০ গ্রাম, কাঁচা মরিচ পরিমাণমতো, পেঁয়াজ পরিমাণমতো, তেল পরিমাণমতো, লবণ পরিমাণমতো। প্রণালি: মাংস কেনার সময় কিমা করে নিতে হবে। এবার কিমার সঙ্গে সব ধরনের মসলা মিশিয়ে ভালো করে চটকে আপনার ইচ্ছামতো আকারের কাটলেট তৈরি করে ডুবো তেলে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন।