রসুইঘর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাকতরি থাং
উপকরণ: মুরগির মাংস ১ কেজি, গাজর ১০০ গ্রাম, আলু ২০০ গ্রাম, পেঁয়াজ ১৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫টা, আদা ও রসুনবাটা ১০ গ্রাম করে, কোরিয়ান মরিচগুঁড়া ৫০ গ্রাম, কোরিয়ান মরিচ পেস্ট ২৫ গ্রাম, কোরিয়ান সুগার সিরাপ ২০ গ্রাম, সয়াসস ৫ গ্রাম, তিল ১০ গ্রাম। কোরিয়ান উপকরণগুলো সুপারশপে কিনতে পাওয়া যাবে।
প্রণালি: মুরগির মাংস ফুটানো পানিতে গরম করে পানি ঝরিয়ে নিন। এবার মাংস পাত্রে ঢেকে দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিন। এবার এতে কিউব করে কাটা আলু, গাজর দিয়ে দিন। সেদ্ধ হয়ে এলে আদাবাটা, রসুনবাটা, গুঁড়া মরিচ, পেঁয়াজকুচি ইত্যাদি দিয়ে নেড়ে আবার ঢেকে দিন। পাঁচ-ছয় মিনিট সাধারণ আঁচে রেখে সুগার সিরাপ, সয়াসস, লবণ পরিমাণমতো দিন। ঝোলটা গাঢ় হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।