রসুইঘর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকেন চারগাউপকরণ: দুই কেজি মুরগি, কাবাব মসলা (১২ রকম), আলু বোখারা, টক দই, শুকনা মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। প্রণালি: উপকরণগুলো দিয়ে মুরগি ভালোভাবে মেখে কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিতে হবে। মসলার উপকরণগুলো ভালোভাবে মুরগির সঙ্গে মিশে গেলে ডোবা তেলে ভেজে ফ্রেঞ্চ ফ্রাইসহ পরিবেশন করতে হবে। ফালুদাউপকরণ: নুডলস, জেলি, দুধ, আইসক্রিম, চিনি, বরফ, বাদাম, কাঠ বাদাম।প্রণালি: প্রথমে নুডলস তৈরি করে নিতে হবে। তারপর পরিমাণমতো দুধ, আইসক্রিম, চিনি, বরফ, বাদাম ও কাঠ বাদাম নিয়ে ব্লেন্ডারে মিশ্রণ করতে হবে। পরে সবগুলোর মিশ্রণ ও নুডলস দিয়ে আপনার পছন্দের রঙের জেলি দিয়ে পরিবেশন করুন।