রসুইঘরের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে ঘিরে মানুষের মাঝে আনন্দের কমতি নেই। কাপড়চোপড় কেনাকাটা, ঘর সাজানোর সামগ্রী কেনার পাশাপাশি অনেকে হয়তো ঈদ উপলক্ষে রান্নাবান্নার আয়োজনে কিনছেন রাইস কুকার, প্রেশার কুকার, চুলা এবং মাইক্রোওয়েভ ওভেন। ‘প্রায় প্রতিদিনই নির্দিষ্ট একটা সময়ে চুলায় গ্যাস থাকে না। খাবার গরম করা থেকে রান্না করা তাই কষ্ট হয়ে যায়। ঈদের দিন তো অনেক মেহমান আসবে। অনেক ধরনের খাবার রান্নাবান্না করতে হবে। এ জন্য এখনই মাইক্রোওয়েভ ওভেন আর রাইস কুকার কিনতে এসেছি।’—বলছিলেন ঈদ উপলক্ষে ঢাকার নিউমার্কেটে আসা গৃহিণী রাফিয়া সুলতানা। এই ঈদে যা চলছেঢাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে মাইক্রোওয়েভ ওভেন আর রাইস কুকারের বেচাকেনা বেশি হচ্ছে। ‘ঢাকার অনেক স্থানে গ্যাস-সংকট আর বিভিন্ন পদের খাবার রান্না করা, গরম করা—এসবের জন্য দেখা যাচ্ছে রাইস কুকার আর মাইক্রোওয়েভ ওভেন কেনার চাহিদা বেশি। তবে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারের সময় অবশ্যই লক্ষ রাখতে হবে, নিকেল বা স্টিলের তৈরি কোনো পাত্র ব্যবহার করা যাবে না। শুধু ওভেনপ্রুফ বাটি অথবা বোল ব্যবহার করতে হবে।’—বলছিলেন ট্রান্সকম ডিজিটালের জোনাল সেলস ম্যানেজার এস এম মেহেদি হাসান। জেনে নিন বাজারদরদুই বার্নারসহ অটো চুলার দাম পড়বে ২,৫০০-৪,০০০ টাকা, প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেশার কুকার (৫.৫ লিটার) ৫,৫০০ টাকা, মিয়াকো ব্র্যান্ডের প্রেশার কুকার (৩ লিটার-৯ লিটার) ১,২০০-৩,০০০ টাকা, ন্যাশনাল ব্র্যান্ডের রাইস কুকার ৩,০০০ টাকা, মিয়াকো ব্র্যান্ডের রাইস কুকার ১,৬০০ টাকা, ট্রান্সটেক ব্র্যান্ডের রাইস কুকার (১.৮ লিটার) ২,১৭৫ টাকা, ফিলিপসের রাইস কুকার (১.৮ লিটার, ১.৫ লিটার) ৪,৪৭৫-৩,৬৫০ টাকা।ওয়ার্লপুল ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন (২৫ লিটার, ৩০ লিটার) ১৩,৯০০-১৬,৯০০ টাকা, গ্রিলসহ মাইক্রোওয়েভ ওভেন (২০ লিটার) ৮,৯০০ টাকা, গ্রিলছাড়া মাইক্রোওয়েভ ওভেন (২০ লিটার) ৭,৯০০ টাকা। স্যামসাং ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন (৩২ লিটার, ২৮ লিটার, ২৩ লিটার) ২২,৫০০, ১৭,৮০০, ১৩,৫০০ টাকা। এ ছাড়া সিমেন্সের শোরুমে পাওয়া যাবে গ্যাস ওভেনসহ চুলা, যার দাম পড়বে ৩৫,০০০-৭৫,০০০ টাকা।ঈদ উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের এসব সামগ্রী কিনলে দেওয়া হচ্ছে নানা উপহার।কোথায় পাবেনঢাকার নিউমার্কেট, বসুন্ধরা সিটি, মৌচাক মার্কেট, বিভিন্ন ব্র্যান্ডের শোরুম; যেমন—ট্রান্সকম, এলজি, স্যামসাং, বাটারফ্লাই, সিমেন্স; গুলশান ডিসিসি মার্কেট, আনারকলি মার্কেটে কিনতে পাবেন এসব।