রসুইঘরের যত্নআত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু তো মজার রান্না করলেই হবে না, তা পরিবেশনে হতে হবে সচেতন। রান্নাঘরের পরিচ্ছন্নতা সে ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রসুইঘরের সাজসজ্জার ক্ষেত্রে সঠিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা থাকা জরুরি বলে মনে করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফৌজিয়া। তাঁর পরামর্শ হল-  রমজান মাসে বাড়তি খাবারের আয়োজন করতে হয়, তাই রান্নার আগে দরকারি জিনিস গুছিয়ে হাতের কাছে রাখা প্রয়োজন। বাজারে বিভিন্ন ধরনের ট্রে পাওয়া যায় যেগুলোতে ভাগ করা থাকে। এর একটিতে বড় হাতলের চামচ, অন্যটিতে টেবিল-চামচ, ছোট হাতলের চামচ, সবজি কুচি করার যন্ত্র—এভাবে পৃথক করে রাখা যেতে পারে। এতে সময় বাঁচে।  চোখ বরাবর দেয়ালসংলগ্ন কেবিনেটে প্রয়োজনীয় জিনিস রাখলে হাতের নাগালেই পাবেন রান্নার সময় প্রয়োজনীয় সব উপকরণ।  দা, বঁটি, ছুরি এসব পৃথক কেবিনেটে রেখে দিতে হবে নিরাপদ স্থানে।  রসুইঘরে রান্নার পর উচ্ছিষ্ট সবজির ময়লার ক্ষেত্রে অবশ্যই ঢাকনাওয়ালা ডাস্টবিন ব্যবহার করতে হবে। রসুইঘরের প্রয়োজনীয় জিনিসের যত্ন সম্পর্কে বলছিলেন অটবির স্পেশাল অ্যান্ড ইনটেরিয়রের ডেপুটি ম্যানেজার আবু আহমেদ জাহাঙ্গীর কবির।  কিচেন হুড পরিষ্কার করতে লিকুইড ক্লিয়ার কাপড়ের মধ্যে স্প্রে করে নিয়ে মুছে ফেলতে হবে।  হুডের নিচে যে নেট থাকে, তা খুলে সার্ফ এক্সেল বা ডিটারজেন্টে ভিজিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। কিছু কিছু কিচেন হুডে ফিল্টার ব্যবহার করা হয়, প্রয়োজনে সেটা পরিবর্তন করা যায়।  প্রতি সপ্তাহে অন্তত একবার চুলার বার্নার পরিষ্কার করতে হবে।  চপার বোর্ডে কাজ করার পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হবে।  বাজারে বিভিন্ন ধরনের হোল্ডার পাওয়া যায়। এসব হোল্ডারে রসুইঘরের টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। ঈদের দিনের আয়োজন ঈদের দিন ফুল দিয়ে সাজালে রসুইঘরের স্নিগ্ধতা বেড়ে যেতে পারে। প্রথমে পরিকল্পনা করে নিতে হবে, ঈদের দিন রসুইঘরে কোন কাজটা আগে করতে হবে। এরপর পরিকল্পনামাফিক এগোতে হবে—বলছিলেন রান্নাবিদ রাহিমা সুলতানা। ঈদের এক সপ্তাহ আগ থেকে রসুইঘরের ঈদ আয়োজন শুরু করা যেতে পারে বলে মনে করেন তিনি।  রসুইঘরের চুলা ও সিংক প্রতিদিন পরিষ্কার রাখতে হবে, যাতে খাবারের কণা জমে না থাকে। ঈদের আগের দিন বেশি করে বাটি ও চামচ পরিষ্কার করে রাখতে হবে, যেন ঈদের দিনে প্রয়োজনে হাতের কাছে পাওয়া যায়।  রান্নাঘরে বিভিন্ন ধরনের ট্রে থাকে। সেগুলো লিকুইড ক্লিনার, সাবান পানি দিয়ে পরিষ্কার করে রাখতে হবে।  তেলের তৈরি খাবারের আয়োজন যেহেতু বেশি থাকে, তাই প্রতিদিন রান্নার সরঞ্জাম ভিমবার দিয়ে পরিষ্কার করতে হবে। আজকাল বাজারে ফ্লোর ক্লিনার ও কাঠের জিনিস পরিষ্কার করার ক্লিনার পাওয়া যায়। চিমটা, নাড়ানি, চামচ, ফ্রাইপ্যান এসব পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে।  ঈদের রান্নার আয়োজনে যেসব বড় হাঁড়িপাতিল নামানো হয়, সেগুলো ভিম লাগিয়ে স্ক্রবার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ব্যবহার-উপযোগী করে তুলতে হবে। ব্যবহারের পরে এমনভাবে ধুয়ে রাখতে হবে, যেন খাবারের কণা জমে না থাকে।  এঁটে থালাবাসন ঈদের দিন কোনোমতেই সিংকে জমতে দেওয়া যাবে না। এঁটো হওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে।  রাইস কুকারে পোলাও রান্না করে কিপ ওয়ার্ম করে রাখলে খাবার গরম থাকবে।  সালাদ কেটে ঈদের আগের দিন ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে।  ঈদের অন্তত তিন দিন আগে ফ্রিজের প্রতিটি অংশ পৃথক করে ধুয়ে পরিষ্কার রাখতে হবে। ফ্রিজে যেন বরফ জমে না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। ঈদের দিনে তেলাপোকা অথবা অন্যান্য পোকার আক্রমণ যেন খাবারে না স্পর্শ করে, সে জন্য খাবার ঢেকে রাখতে হবে এবং রসুইঘরের কেবিনেটে ব্যবহার করতে হবে ইনসেক্ট কিলার।