প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহমান হেনরীর কবিতা নিয়ে অনুষ্ঠিত মনোমুগ্ধকর একটি সন্ধ্যা উপভোগ করলেন চট্টগ্রামের দর্শকেরা। ৩১ আগস্ট নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ছোট পত্রিকা খড়িমাটি এই অনুষ্ঠানের আযোজন করে। আসরে রহমান হেনীরর কবিতা সংকলন প্রণয়সম্ভার নিয়ে আলোচনা ও সংকলন থেকে কবিতা পাঠ করা হয়। মূল আলোচক ছিলেন ওমর কায়সার। সঞ্চালনা করেন ভাগ্যধন বড়ুয়া। কবির জীবনী পাঠ করে শোনান খড়িমাটির সম্পাদক মনিরুল মনির।
আলোচনা করতে গিয়ে ওমর কায়সার বলেন, রহমান হেনরী জীবনের নানা অনুষঙ্গ, ঘাত-প্রতিঘাত তাঁর কবিতার মধ্যে ফুটিয়ে তুলছেন। আলোচনার পাশাপাশি ছিল কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। এ ছাড়া আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা তাঁর সংকলন থেকে বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি রহমান হেনরী নিজের লেখার নানা দিক তুলে ধরেন ও স্বরচিত কবিতা পাঠ করেন।