রহস্যময় দ্বীপে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় বই বা সিনেমার কাহিনিকে পুঁজি করে বিভিন্ন গেম তৈরি করা হয়ে থাকে। এ রীতি দীর্ঘদিনের। রিটার্ন টু দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড তেমনি একটি গেম, যার মূল কাহিনি ধার নেওয়া হয়েছে জুলভার্নের জনপ্রিয় উপন্যাস মিস্টেরিয়াস আইল্যান্ড থেকে। এ গেমে খেলোয়াড়কে খেলতে হবে মিনা চরিত্রে; যে সমুদ্রঝড়ে বিপর্যস্ত হয়ে আশ্রয় নেয় জনমানবহীন একটি দ্বীপে, যেখানে কোনো একসময় মানুষ থাকত। এখন সেটা পুরোপুরি অতীত। কিন্তু সেখান থেকে শুরু হয় মিনার বেঁচে থাকার সংগ্রাম। একসময় সে খুঁজে পায় ডুবোজাহাজ নটিলাস আর তার ক্যাপ্টেন নিমোর অতীতকে। একই সঙ্গে চলতে থাকে বন্য প্রাণীর সঙ্গে যুদ্ধ আর খাবার সংগ্রহের চেষ্টা।সম্প্রতি বাজারে এসেছে রিটার্ন টু দ্য মিস্টেরিয়াস আইল্যান্ডের দ্বিতীয় পর্ব, যেখানে মিনা খুঁজে ফেরে তার রহস্যের বিভিন্ন কূলকিনারা। তবে বাজারে আসামাত্রই সমালোচনার মুখে পড়েছে গেমটি। বলা হচ্ছে, অ্যাডভেঞ্চার গেমসের প্রথম যুগের গেম হলে এটাকে ঠিক বলা যেত। কারণ, একই ধরনের পুরোনো কাহিনি ও গেমপ্লে রয়েছে গেমসটিতে। প্রথম পর্বটি ২০০৪ সালে বাজারে এসে যে পরিমাণ আলোড়ন তুলেছিল, তা অনেকাংশ আশাহত করেছে দ্বিতীয় পর্বে এসে। গেমটির প্রতিটি স্তরেই নিখুঁত গ্রাফিক্স ও সাউন্ডের ব্যবহার রোমাঞ্চকর অনুভূতি জাগালেও সেসব খুব বেশি উচ্চমানের নয়। তার পরও উপন্যাসের সঙ্গে তাল মেলাতে খেলে দেখতে পারেন গেমসটি। তবে গেমসের ভালো দিক হিসেবে বলা হয়েছে মিনার প্রিয় বাঁদরটিকে, যা বিনোদিত করবে গেমারকে।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, ভিস্তাপ্রসেসর: পেন্টিয়ার ফোর, ২.৪ গিগাহার্টজ, এএমডি এক্সপি ২৪০০+ ভিডিওকার্ড: ১২৮ মেগাবাইট ভির্যামর্যাম: ১ গিগাবাইটডাইরেক্ট এক্স: ৯.০ সিহার্ডডিস্ক ড্রাইভ: ৮ গিগাবাইট খালি জায়গা