চাচা আর ভাজতে সন্ধ্যাবেলায় দুজনে আলাপ-সালাপ করিতেছে।ভাজতে: চাচা! আজ বাজারে গিয়াছিলাম।চাচা: যাবি না! তবে বাড়িতে বসিয়া থাকবি নাকি?ভাজতে: একটা কুমড়া লইয়া গিয়াছিলাম।চাচা: নিবি না? খালি হাতে বাজারে যাবি নাকি?ভাজতে: একটা লোক আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল।চাচা: দাম জিজ্ঞাসা করিবে না, তবে কি বিনা পয়সায় কুমড়াটা লইবে?ভাজতে: আমি আট আনা চাইছিলাম।চাচা: আট আনা চাবি না তবে কি মাঙনা দিবি অত বড় কুমড়াটা?ভাজতে: সে লোকটা দুই আনা বলিল।চাচা: বলিবে না? অতটুকু কুমড়া তুমি আট আনা চাহিলেই সে নিবে কেন?ভাজতে: আমি বলিলাম, বাপের পুষ্যি কুমড়া খাইছ কোনো দিন?চাচা: বেশ বলিয়াছিস। এত বড় কুমড়াটা বেটা দুই আনা মাত্র দর করিল!ভাজতে: এমন সময় এক পুলিশ আসিল।চাচা: আসিবে না? তুমি ভদ্রলোকের ছেলেকে বলিয়াছ, বাপের পুষ্যি কোনো দিন কুমড়া খাইয়াছ? দেখ না কী হয়!ভাজতে: পুলিশ আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল।চাচা: দাম জিজ্ঞাসা করিবে না? পুলিশ বলিয়া কুমড়াটা মাঙনা লইবে নাকি?ভাজতে: আমি কুমড়ার দাম আট আনা চাহিলাম।চাচা: বেশ! বেশ! আমার ভাজতে! দাম চাহিবি না! পুলিশ দেখিয়া ডরাইবি নাকি?ভাজতে: পুলিশ দুই আনা দাম করিল।চাচা: করিবে না? পুলিশ দেখিয়া তাহারা জিনিসের দামদস্তুর জানে না? এতটুকু কুমড়া, তার দাম দুই আনার বেশি আর কত হইবে?ভাজতে: আমি বলিলাম, বাপের পুষ্যি কুমড়া খাইয়াছ কোনো দিন?চাচা: বেশ বলিয়াছিস! পুলিশ বলিয়া ডরাইবি কেন? বেটা আট আনার কুমড়াটা দুই আনায় লইতে চায়?ভাজতে: তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মার দিল।চাচা: দিবে না? যত বড় মুখ নয় তত বড় কথা? পুলিশের সঙ্গে বাহাদুরি!ভাজতে: মারিতে মারিতে আমাকে থানায় লইয়া গেল।চাচা: থানায় লইয়া যাইবে না? পুলিশকে তুমি অপমান করিয়াছ।ভাজতে: সেখানে গেলে বড় দারোগা আসিল।চাচা: আসিবে না? দেখ তোমার ওপর আরও কী দুর্গতি হয়।ভাজতে: বড় দারোগা আসিয়া আমাকে ছাড়িয়া দিল।চাচা: দিবে না? তুমি যে রহিমুদ্দীর ভাইর বেটা।