প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াং জুজিয়াং ট্রেনের রাঁধুনি ছিলেন ৩০ বছর। চলন্ত ট্রেনে হেঁশেল সামলানোর পাশাপাশি তৈজসপত্র নিয়ে কেরামতি দেখাতে পটু ছিলেন তিনি। এখনো আছে সেই পুরোনো অভ্যাস। কী করেন তিনি? ছবিতে দেখুন না, তিনটি বড় চামচ আর একটি থালা দিয়ে কী চমৎকার ভারসাম্য রক্ষা খেলা দেখাচ্ছেন ওয়াং। নিজের এমন শখ নিয়ে বললেন, ‘ভারসাম্য রক্ষার দক্ষতা বাড়ানোর জন্য ট্রেন হলো মোক্ষম জায়গা। পুরোনো দিনের ট্রেনগুলো তো বেশি লক্কড়-ঝক্কড় হতো, তো ওই ট্রেনগুলোই আমাকে পোক্ত করেছে।’ অরেঞ্জ অনলাইন