রাইবা মিউজিকের সংগীতসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইবা মিউজিক মিডিয়ার উদ্যোগে ৭ সেপ্টেম্বর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে হয়ে গেল কণ্ঠশিল্পী দিল আফরোজের একক সংগীতানুষ্ঠান ‘সুরের মোহনা’। ‘আজো মধুর বাঁশরী বাজে’ নজরুলসংগীতটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে পরিবেশন করেন ‘যখন থামবে কোলাহল’, ‘কথা বলো না বলো’, ‘মধু মালতী ডাকে’, ‘পান খাইতে চুন লাগে’, ‘তোমার পরশে জীবন আমার ওগো’, ‘সোনার ময়না পাখি’, ‘যে জন প্রেমের ভাব জানে না’সহ বেশ কিছু মাইজভান্ডারি গান। সংগীত ব্যবস্থাপনায় ছিল অকটেভ মিউজিশিয়ান টিম। নারায়ণগঞ্জের মেয়ে দিল আফরোজ ছোটবেলা থেকে সংগীতচর্চা করে আসছেন। বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি একাধিক পুরস্কারও লাভ করেন। ছায়ানট থেকে সংগীতের বিশেষ কোর্স সম্পন্ন করেন। এ পর্যন্ত দিল আফরোজের তিনটি একক অডিও অ্যালবাম বের হয়েছে। বিজ্ঞপ্তি।