রাইসুল ইসলাম আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর মাঝি, লাল দরজা এবং আরও অনেক আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত ছবির অভিনেতা তিনি। সম্প্রতি চলচ্চিত্রে অভিনয়ে ব্যস্ত হয়েছেন আবারও। গৌতম ঘোষের লালনকে নিয়ে তৈরি ছবিতে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ।মঞ্চে প্রথম নাটক।—১৯৭২ সালে। আমি রাজা হব না এবং সর্পবিষয়ক গল্প। মাঝে বিরতি দিয়ে পরপর দুটি নাটক। প্রথম দিন হলে গিয়ে পর্দায় নিজেকে দেখে ভাবছিলাম...—কিছুই মনে হয়নি আলাদাভাবে। ১৯৭৩ সালে নাজ সিনেমা হলে দেখেছিলাম আমার প্রথম ছবি আবার তোরা মানুষ হ। বন্ধুদের আড্ডায় প্রিয় প্রসঙ্গ...—আমাদের আড্ডা যে কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ, আমরা নিজেরাও মনে করতে পারব না। বাস্তবে কপিলা ও কুবের মাঝির সঙ্গে দেখা হলে যা বলতাম... —আমারে নিবা মাঝি লগে।প্রিয় সংলাপ মঞ্চে, নাটকে বা সিনেমায়।—১৪ জানুয়ারি সেলিম আল দীনের দ্বিতীয় মৃত্যু দিবস। তাঁর কথাই এখন বারবার মনে পড়ছে। মনে পড়ছে শকুন্তলা নাটকে সেই সংলাপ, ‘আমার প্রার্থনা চৈত্রের শিমুল তুলো লক্ষহীন, কেবলই উড়ে যায় স্পর্শ কর না।’আমার অভিনীত প্রিয় চরিত্র।—সবগুলোই, কারণ ভালো লেগেছে বলেই তো আমি ওই চরিত্রে অভিনয় করেছি।লালনের যে গানটির সঙ্গে নিজের জীবন মিলে যায়।—মন তুমি সহজে কি সই হবাচিরদিন ইচ্ছা মনেআল ডিঙাইয়া ঘাস খাবাযাঁর অভিনয় ভালো লাগে।—অ্যান্থনি হপকিন্স। নিজের অভিনয় দেখে মনে হয়।—যা করতে চেয়েছিলাম তার কিছুই হয়নি। এভাবে না করে অন্যভাবে করলে আরও ভালো হতো। দিনের শুরু করি যেভাবে।—অনেক বেলা পর্যন্ত ঘুমাতে চাই, কিন্তু পারি না। এই অতৃপ্তি নিয়েই দিন শুরু হয় আমার।আমার জীবনের পাগলামি।—এখন পেছনে ফিরে মনে হয় কত পাগলামিই করেছি জীবনে। তবে আমি পাগলের মতোই সময় মেনে চলি একথা বলা যায়। নিজের সম্পর্কে একটি অপ্রকাশিত তথ্য।—কোনোকিছুর নাম ও কারো ফোন নম্বর একদমই মনে রাখতে পারি না।নিজের অভিনীত যে চরিত্রটির সঙ্গে ব্যক্তি আসাদের মিল আছে। —কোনোটিই নয়, এখন পর্যন্ত অভিনয়জীবনে এমন কোনো চরিত্র পাইনি, যার সঙ্গে আমার নিজের কোনো মিল আছে। যে জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।—মানুষের মুক্তির জন্য; ক্ষুধা, দৈন্য, দুঃখ আর পরাধীনতা থেকে মুক্তি।স্বাধীনতা দিবস এলে যা ভাবি।—যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা বোধহয় বেঁচে গিয়েছেন, আমরা যা দেখছি তা তো আর তাঁদের দেখতে হয়নি। বাংলাদেশের যে জিনিসটি বদলে দিতে চাই।—জনসংখ্যা।