রাউজান ক্লাব স্মারক সম্মাননা পেলেন অধ্যাপক আবুল মনছুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুরকে সম্মাননা স্মারক দিয়েছে রাউজান ক্লাব। মোহাম্মদ আবুল মনছুর এই ক্লাবের আজীবন সদস্য। গত বৃহস্পতিবার এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুল মাবুদ, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ইংরেজি বিভাগের প্রধান মুহম্মদ আবুল হাসান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম ও রাউজান আরআরসি মডেল ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য এস এম সিরাজুদ্দৌলা। জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। সংবর্ধিত অতিথি মোহাম্মদ আবুল মনছুর বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় রাউজান ক্লাব স্মারক সম্মাননা প্রদান করে আমার দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি সংস্কৃতি লালনই আমার লক্ষ্য।’ বিজ্ঞপ্তি।