রাউজান ক্লাবের আত্মকর্মসংস্থান কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের জাকাত তহবিলের ব্যবস্থাপনায় আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অধীনে এলাকার দরিদ্র লোকদের মধ্যে রিকশা, সেলাই মেশিন, ঢেউটিন, চিকিৎসা খাত ও ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান ১৮ জুলাই ক্লাবের সভাপতি ডা. মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোহাম্মদ, মো. নাছির উদ্দিন, মো. জাহেদুল আলম, শামসুদ্দোহা, মাস্টার আকতার হোসেন, মো. মহসিন আলী, মো. মামুনুর রশিদ।