রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী ২৪ সেপ্টেম্বর এস এম সিরাজ দৌল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, সৈয়দ কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আইয়ুব ইসলাম, জাহেদ আলী চৌধুরী, চৌধুরী মুনিরুল হাসান, জালাল আহমেদ, জামাল উদ্দিন, মুহাম্মদ মহসিন চৌধুরী প্রমুখ। ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘রাউজানকে সুন্দর ও সমৃদ্ধশালী এলাকা হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।’ বিজ্ঞপ্তি।