রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম
রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম

রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৯ আগস্ট নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম। সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য এস এম সিরাজুদ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন ইকরামুল হক, আবুল হাসান, তৌফিকুল ইসলাম চৌধুরী, মুজাহিদুল ইসলাম, সৈয়দুল হক, গোলাম মোহাম্মদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ রোমান চৌধুরী, এম নাজিম উদ্দিন চৌধুরী, সাহাব উদ্দিন, নোমান উল্লাহ, রাশেদুল ইসলাম, মোহাম্মদ জাহেদুল আলম, মোহাম্মদ সাঈদ ও মো. ওসমান জাহাঙ্গীর।
ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুহাম্মদ রিয়াজুল হাসান মুহাম্মদ আশরাফ উদ্দিন, আমিন উল্লাহ, বেলাল মোহাম্মদ, নাসির উদ্দিন, মো. শামশুদ্দোহা, হাসান সিকদার প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ উপলক্ষে নানা আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন স্বপন কুমার দাশ, অভিষেক দাশ, কাজল দাশ ও মুহাম্মদ জোনায়েদ খান। বিজ্ঞপ্তি।