প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন রাউজান ক্লাবের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয় গত ১৬ জুন। রাউজান ক্লাব মাতৃসদন ও জেনারেল হাসপাতাল কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, অর্থ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সামসুদ্দোহা, কার্যকরী সদস্য মো. ছমিউদ্দিন, রিদোয়ান চৌধুরী প্রমুখ। ইফতারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল সেমাই, তেল, নুডলস, ছোলা, চিড়া ও চিনি। এতে ৪৪০ জন দুস্থ ব্যক্তিকে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এদিকে একই দিনে রাউজান ক্লাব জাকাত তহবিলের উদ্যোগে ঢেউটিন ও আর্থিক সাহায্য প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।