
সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম বলেন, রাউজানে যুগে যুগে অনেক গুণীর আবির্ভাব ঘটেছিল। তাঁরা শান্তি, সাম্য ও মৈত্রীর আহ্বান নিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ববোধে সেতুবন্ধন রচনা করেছেন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে কাজ করেছেন শিক্ষানুরাগী জে এম বখতেয়ার চৌধুরী।
নগরের কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে ৫ মার্চ রাউজান ক্লাবের উদ্যোগে আয়োজিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও শিক্ষানুরাগী জে এম বখতেয়ার চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য এস এম সিরাজুদ্দৌলা। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন তালুকদার, ব্যাংকার এস এম ইয়াকুব ও শিশুবাগ স্কুলের প্রধান শিক্ষিকা মুসাররাত জাহান।
সংগঠনের জে্যষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় সভায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রাউজান ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। আরও বক্তব্য দেন এম নাজিম উদ্দিন চৌধুরী, আশরাফ উদ্দিন, মুহাম্মদ রিয়াজুল হাসান, মোহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ ইয়াছিন প্রমুখ। বিজ্ঞপ্তি।