প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাবের উদ্যোগে ২২ মে দারিদ্র্যপীড়িত মানুষের মধ্যে চিকিৎসা ও বিবাহ খাতে অর্থ বরাদ্দ এবং অগ্নিদুর্গত মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়। এ উপলক্ষে ক্লাব মাতৃসদন ও জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক শফিউল আলম তরফদার ও ক্লাবের আজীবন সদস্য মো. আবদুল্লাহ আল মোবিন চৌধুরী। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে আর্থিক সাহায্যসহ সব মিলিয়ে ১ লাখ ৬০ হাজার টাকার সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি