রাউজান ক্লাবের উদ্যোগে দুই গুণী ব্যক্তির স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আবদুন নূর ও চট্টগ্রাম জেলার সাবেক নাজের মো. জাহাঙ্গীর আলমের স্মরণসভা গত বৃহস্পতিবার নগরের একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মুহাম্মদ শামসুল আলম।
বিএসআরএম গ্রুপের প্রধান ক্রয় কর্মকর্তা আলী মাহবুব মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল কাসেম, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রণজিত কুমার ধর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল মনছুর, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন রণজিত কুমার দে, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. কাসেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার, সহকারী অধ্যাপক মু. শফিউল্লাহ কুতুবী, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আ ন ম আবদুল মাবুদ, চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের প্রধান নু ক ম আকবর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অধ্যাপক আবদুন নূর ও জাহাঙ্গীর আলম সমাজে নানা কাজে নিজেদের যুক্ত রেখেছেন আজীবন। শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে তাঁদের অবদান অনস্বীকার্য। বিজ্ঞপ্তি।