রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাব আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অধীনে দুস্থ ব্যক্তিদের মধ্যে ঢেউটিন, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ১৩ নভেম্বর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আজীবন সদস্য মোহাম্মদ রায়হান। প্রধান অতিথি ছিলেন জীবন বীমা করপোরেশন, চট্টগ্রাম-এর ব্যবস্থাপক এম এইচ খান। বিশেষ অতিথি ছিলেন ফরিদা আকতার, মো. হান্নান ও সালামত উল্লাহ।
এতে একটি সেলাই মেশিন, ১৪ বান ঢেউটিন ও ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।