রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা
রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা

রাউজান ক্লাবের উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারি দুস্থ ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাউজান ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান ক্লাবের আজীবন সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) দিদারুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্ব কোণ–এর প্রধান প্রতিবেদক নওশের আলী খান। অতিথি ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল ইসলাম এবং সমকাল–এর জ্যেষ্ঠ প্রতিবেদক তৌফিকুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সহসভাপতি মো. রিয়াজুল হাসান, আজীবন সদস্য মোহাম্মদ শাহজাহান আলী, সহসাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, প্রবাসী দাতা সদস্য মো. তছলিম উদ্দিন, কর্মকর্তা মো. আবদুর রহিম, মো. শফি সিকদার প্রমুখ।
ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক ক্লাবের ১৯টি প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। শেষে দুস্থ ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন অতিথিরা।