রাউজান ক্লাবের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

রাউজান ক্লাবের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটর অধ্যাপক রণজিৎ কুমার দে। ক্লাবের প্রবাসী দাতা সদস্য কাজী মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, চট্টগ্রাম কলেজের ইসলামিক স্টাডিজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ–এর প্রধান প্রতিবেদক ভূঁইয়া নজরুল।
স্বাগত বক্তব্য দেন ক্লাব শিক্ষাকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. নাছির উদ্দিন। আরও বক্তব্য দেন মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, সঞ্জয় দাশ, গোলাম মোহাম্মদ, আবদুল ওয়াহেদ চৌধুরী, মো. শামসুদ্দোহা, জাহেদুল আনোয়ার, মো. মহসীন আলী, মোহাম্মদ ছমিউদ্দিন নিজাম, রিজোয়ান চৌধুরী, মো. শফি সিকদার প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। বিজ্ঞপ্তি।