রাউজান ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে ১১ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়। রাউজান ক্লাবের মিলনায়তনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ডেন্টাল কলেজের অধ্যক্ষ মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান আহসান হাবিব ও সংগঠক নোমান উল্লাহ বাহার। স্বাগত বক্তব্য দেন ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ শাহাজাহান আলী। অনুষ্ঠানে ২০০ দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।