রাউজান ক্লাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
রাউজান ক্লাবের উদ্যোগে ১২ ডিসেম্বর ক্লাব কার্যালয়ে দুস্থ শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মো. হাসেম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম, দৈনিক পূর্বকোণ–এর প্রতিবেদক মোহাম্মদ শাহাদাত হোসাইন, পিএইচপি ফ্যামিলির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক মো. নাছিমুর রহমান, দন্তরোগ বিশেষজ্ঞ সঞ্জয় দাশ, ক্লাব সম্পাদক গোলাম মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মো. জাহেদুল আলম, কোষাধ্যক্ষ নাছির উদ্দিনসহ মো. সামসুদ্দোহা, রিদোয়ান চৌধুরী ও মোহাম্মদ জাকের হোছাইন। এতে দুস্থ লোকজনের মেধ্য ২২৫টি কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।