রাউজান ক্লাবের উদ্যোগে সেলাই মেশিন ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাবের উদ্যোগে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অধীনে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার
রাউজান ক্লাবের উদ্যোগে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অধীনে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার

রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন ও আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১৩ মার্চ ক্লাবের মাতৃসদন ও জেনারেল হাসপাতাল কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাউজান ক্লাব দাতা সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক হাসনাত মোর্শেদ।
ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দন্তরোগ বিশেষজ্ঞ সঞ্জয় দাশ, ডায়াবেটিস চিকিৎসক মনিরুল ইসলাম, আজীবন সদস্য মো. শাহজাহান আলী, সহসভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরী, ক্লাব সম্পাদক গোলাম মোহাম্মদ, যুগ্ম সম্পাদক মো. জাহেদুল আলম, কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন, মো. শামসুদ্দোহা, মো. ছমিউদ্দিন নিজাম, মো. মহসীন আলী, ইকবাল হোসেন সোহেল। উপকারভোগীদের পক্ষ থেকে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক সাধন চন্দ্র বড়ুয়া। অনুষ্ঠানে বেকার মহিলাদের মধ্যে তিনটি সেলাই মেশিন, দরিদ্র ব্যক্তিদের মধ্যে ১১ বান্ডিল ঢেউটিন এবং চিকিৎসা ও বিবাহ খাতে আর্থিক সাহায্য প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।