রাউজান ক্লাবের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ মানুষের মাঝে নগদ টাকা, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেছে রাউজান ক্লাব। এ উপলক্ষে রাউজান ক্লাব মাতৃসদন ও জেনারেল হাসপাতাল মিলনায়তনে ২৪ এপ্রিল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাউজান ক্লাবের সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর পারভেজ এবং মাসিক ফটিকছড়ির সম্পাদক সৈয়দ তারেকুল আনোয়ার।
স্বাগত বক্তব্য দেন ক্লাব সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল হাসান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সদস্য মো. আশরাফ উদ্দিন, রাউজান ক্লাব মাতৃসদন ও জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. হামিদ হাসান মনিরুল ইসলাম, ক্লাব সম্পাদক গোলাম মোহাম্মদ, সহসম্পাদক মো. জাহেদুল আলম, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।