রাউজান ক্লাবের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুল ও তুর্কি জনগণের আর্থিক সহযোগিতায় ও রাউজান ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার দিন ক্লাব প্রাঙ্গণে গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুলের শিক্ষক দোগান ইফে, আদনান ওজতাস, ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. জাহেদুল আলম, আরবনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলমগীর মাসউদ, আজীবন সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। এতে রাউজানের বিভিন্ন এলাকার ১৫০ জন মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।