রাউজান ক্লাবের উদ্যোগে দুদিনের চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের উদ্যোগে ফটিকছড়ির জাহানারা-মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী চিকিৎসাশিবির গত ২৫ ও ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কর্মসূচি ছিল বিশেষজ্ঞ চিকিৎসাশিবির ও প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা কর্মশালা। স্থানীয় লতিফ-রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন চিকিৎসক এম এ জাফর, চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, মো. শফিউল আজম, মো. শওকত হোসেন, এম এ কাসেম, মো. সফিউল আলম, সমাজসেবক মোহাম্মদ আলী, জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হালিম, পরিষদের সদস্য আবু তৈয়ব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাউজান ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। চিকিৎসাশিবিরে ১৮টি বিভাগে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এক হাজারের বেশি রোগীকে সেবা দেন। বিজ্ঞপ্তি।