রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে নানা সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে ঢেউটিন, সেলাই মেশিন, ভ্যান ও নগদ অর্থ িবতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১১ মার্চ রাউজান ক্লাব মাতৃসদন ও জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আসিফ সিরাজ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক চৌধুরী মোহাম্মদ মুনিরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুর রহমান। বক্তব্য দেন নাছির উদ্দীন, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ লোকমান হোসেন, মুহাম্মদ শামসুদ্দোহা, গোলাম মোহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি।