রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের উদ্যোগে দুস্থ লোকজনের মধ্যে ঢেউটিন,সেলাই মেশিন ও টাকা বিতরণের করা হয়। গত ২৩ অক্টোবর রাউজান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি রিয়াজুল হাসান।
প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক নুরুল কাদের, আরব নগর মাদ্রাসার অধ্যক্ষÿ আলমগীর মাসউদ, রাঙামাটি মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক হামিদ হাসান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক নাছির উদ্দিন। অনুষ্ঠানে দুস্থ ব্যক্তিদের হাতে সেলাই মেশিন, ঢেউটিন ও টাকা তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।