রাউজান ক্লাব জাকাত ও কল্যাণ তহবিলের উদ্যোগে আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে দুস্থ লোকজনের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৩ মে রাউজান ক্লাব মাতৃসদন ও শিশু হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সহসভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরএমের প্রধান ক্রয় কর্মকর্তা আলী মাহবুব মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ জমির উদ্দীন। বক্তব্য দেন গোলাম মোহাম্মদ, মো. মহসীন আলী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রায়হান, নাছির উদ্দিন, রিদোয়ান চৌধুরী, মোহাম্মদ আনিছ চৌধুরী, মোহাম্মদ কাদের খান প্রমুখ। অনুষ্ঠানে তিনজন অসহায় নারীকে সেলাই মেশিন, ৪৭ বান ঢেউটিন ও নগদ ৫৯ হাজার টাকা বিতরণ করা হয়।
উল্লেখ্য, রাউজান ক্লাব জাকাত তহবিল গঠনের পর থেকে এ পর্যন্ত ১৪৯টি সেলাই মেশিন, ১৪০টি রিকশাসহ মোট এক কোটি টাকার অধিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি।