রাউজান ক্লাবের উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠান
রাউজান ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ২১ জুলাই নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ জাফর। বিশেষ অতিথি ছিলেন িশক্ষক নু ক ম আকবর হোসেন, মোহাম্মদ আবুল হাসান, গিয়াস উদ্দিন তালুকদার, চৌধুরী মুনিরুল হাসান, মোহাম্মদ জাবেদ মোস্তফা, ফোরকান আহমেদ, কামরুল ইসলাম, পোর্ট ল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী সাইদুল হক ও মুক্তিযোদ্ধা আলেয়া চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন ক্লাব জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন বিএসআরএমের প্রধান বিক্রয় কর্মকর্তা আলী মাহবুব মোহাম্মদ হোসেন। বক্তব্য দেন ডিসিএইচ প্রোপার্টিজের চেয়ারম্যান মোহাম্মদ বোরহান উদ্দিন, রাউজান স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী। সংবর্ধিত অতিথি ছিলেন চ্যানেল আই ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম। বিজ্ঞপ্তি।