রাউজান ক্লাবের উদ্যোগে সেলাইযন্ত্র ও ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের আত্মকর্মসংস্থান প্রকল্পের জাকাত তহবিলের উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে সেলাইযন্ত্র, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ১৪ ফেব্রুয়ারি রাউজান ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল হক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সহসম্পাদক প্রণব বড়ুয়া, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সহসম্পাদক আবু মোশাররফ ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পথেরহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মমতাজুল হক। সভাপতিত্ব করেন রাউজান ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, সহসভাপতি মো. আবদুল ওয়াহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, মোহাম্মদ জাহেদুল আলম, অর্থ সম্পাদক মো. নাছির উদ্দীন, কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা, রিদুয়ান চৌধুরী, মোহাম্মদ মহসিন আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।