রাউজান ক্লাবের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান ক্লাবের উদ্যোগে ফটিকছড়িতে ১৭ ডিসেম্বর বিনা মূল্যে দুই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফটিকছড়ির সমিতির হাট উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান।
ক্যাম্প আয়োজনে সহায়তা করেন আর বি জনকল্যাণ পরিষদ ও সমিতির হাট প্রবাসী পরিষদ। ক্যাম্পে খতনা, কান ফোঁড়ানো, রক্তের গ্রুপ নির্ণয় ও চোখ পরীক্ষা করা হয়।
আয়োজনে বিশেষ অতিথি ছিলেন রফিক উদ্দিন সিকদার। উপস্থিত ছিলেন আর বি জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুন উর-রশীদ। ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেন এম ওয়াই এফ পারভেজ, ইজাজ খান, শেখ মোহাম্মদ মুরাদ, অরবিন্দ চৌধুরী, মোহাম্মদ আতাউর রহমান, মনিরুল ইসলাম, স্বরবীথি বড়ুয়া প্রমুখ।
চিকিৎসা ক্যাম্পের প্রথম দিন প্রায় ৪০ জন চিকিৎসক পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। বিজ্ঞপ্তি।